ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদের কেনাকাটায় বেরিয়ে লাশ হয়ে ফিরল বাবা-ছেলে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৭ বার পঠিত

সামনে ঈদ, তাই স্ত্রী-সন্তানদের নিয়ে কেনাকাটা করতে মার্কেটে যাচ্ছিলেন গার্মেন্টসকর্মী আবু সালেহ। কিন্তু বাসা থেকে বেরিয়ে কিছুদূর যেতেই ভাঙা রাস্তায় ঝাঁকুনিতে রিকশা থেকে পড়ে যান তারা। এসময় পেছন থেকে আসা লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ প্রদীপ নিভে যায় সালেহ ও তার নয়মাসের শিশু সন্তান আবদুল্লাহ সুমিতের।

শনিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে এগারটার দিতে মর্মান্তিক এই প্রাণহানির ঘটনা ঘটে চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায়। আহত হয়েছেন তার স্ত্রী ও আরেক সন্তান। ঘাতক লরি ও চালককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, আবু সালেহ ও পরিবারের সদস্যদের বহনকারী রিকশাটি আকমল আলী রোড থেকে বের হয়ে মূল সড়কে উঠতেই ঝাঁকুনিতে তারা রাস্তায় পড়ে যান। এসময় পেছন দিক থেকে আসছিলো লরিটি। এতে সালেহ ও সুমিত ঘটনাস্থলেই মারা যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর বিক্ষোভ করেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ইপিজেড এলাকায় সড়কটি নাজুক হলেও সেখানে লরিসহ ভারী যান চলাচল করে বেপরোয়া ভাবে। অথচ, প্রতিদিন এই সড়কে যাতায়াত করে হাজার হাজার শিল্প শ্রমিক। ফলে, প্রায়শ দুর্ঘটনা ঘটে। বিক্ষোভের কারণে বিমানবন্দর সড়কে আধঘণ্টা ধরে যান চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশের আশ্বাসে লোকজন সরে যায়।

নিহত আবু সালেহ একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। থাকতেন আকমল আলী রোডে। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102