ads
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদের ছুটিতে কর্মস্থলেই থাকতে হবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ২৬ বার পঠিত

করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের ঘোষিত চলমান লকডাউনের মধ্যেই ঈদুল ফিতর। এই ঈদে তিনদিন ছুটি আছে। ছুটির মধ্যেও সরকারি-বেসরকারি ও শিল্প-কারখানার চাকরিজীবীদের কর্মস্থলেই থাকতে হবে। মঙ্গলবার (০৪ মে) গণমাধ্যমকে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, করোনাভাইরাসে ৮০ শতাংশ সংক্রমণই হয় ঢাকায়। সেজন্য ঢাকা থেকে মানুষ যেন গ্রামে যেতে না পারেন সেজন্য একদিন ছুটি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ঈদের ছুটির দুদিন শুক্র ও শনিবার হতে পারে। সেজন্য তিনদিন ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের এ সময় ঢাকা থেকে বা ঢাকার আশেপাশে থেকে শ্রমিকরা যদি ঈদে চলাচল করে তাহলে ম্যাসাকার হবে। সে জন্য আমরা চাচ্ছি সবাই কর্মস্থলেই থাকুক।

এবার ঈদের ছুটি তিনদিন সরকারি-বেসরকারি সবক্ষেত্রে নির্দেশনা দেয়া আছে। কেউ তিন দিনের বেশি ছুটি নিতে পারবে না বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সেই অনুযায়ী আগামী ১২ মে (বুধবার) থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। রমজান মাস যদি ২৯ দিনে শেষ হয় তবে ঈদুল ফিতর হবে ১৩ মে। এক্ষেত্রে ১৩ ও ১৪ মেও (বৃহস্পতি ও শুক্রবার) ঈদের ছুটি থাকবে। তবে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদের ছুটি আরও একদিন বাড়বে, সেক্ষেত্রে ১৫ মেও (শনিবার) ছুটি থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102