ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

ঈদে বাড়তি ছুটির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১০ মে) সকাল ৮টা থেকে বিশ্বাসপাড়া এলাকার স্টারলিং ডিজাইন লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

কালিয়াকৈরে থানার উপ পরিদর্শক (এস আই) জুয়েল হাসান এ তথ‌্য নিশ্চিত করে জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো আজও সকাল ৮ টায় কাজে আসেন তারা। কাজে যোগদান করার পরে জানতে পারেন ঈদে ৩ দিনের ছুটি দেওয়া হয়েছে। পরে কাজ বন্ধ করে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। এরপর তারা সড়ক ছেড়ে কারখানার সামনেই বিক্ষোভ করতে থাকেন।

ওই কারখানার এক শ্রমিক বলেন, ‘আমাদের ঈদের ছুটি দিয়েছে ৩ দিন। কিন্তু কমপক্ষে আমাদের ১০ দিনের ছুটি দিতেই হবে। ১০ দিনের ছুটি না দিলে এই বিক্ষোভ চলতেই থাকবে।’

অপর একজন শ্রমিক বলেন, ‘আমরা তিন দিনের ছুটি বাড়ানো জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছি। কিন্তু কোনো ফল পাইনি। অবশেষে বাধ্য হয়েই সোমবার সকালে শ্রমিকরা বিক্ষোভ আন্দোলনে নামেন’।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102