ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে মহাসড়ক সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

গাজীপুর সদর উপজেলায় ঈদের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

রোববার (৯ মে) বিকেলে ওই এলাকায় পলমল গ্রুপের সাফা সোয়েটার লিমিটেডের শ্রমিকরা এ বিক্ষোভ করেন। পরে কর্তৃপক্ষ দাবি মেনে নিলে প্রায় এক ঘণ্টা পর সড়ক ছেড়ে চলে যান শ্রমিকরা। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কারখানার শ্রমিকরা জানান, উপজেলার হোতাপাড়া এলাকায় পলমল গ্রুপের সাফা সোয়েটার কারখানায় ঈদ উপলক্ষে ৭ দিনের ছুটির ঘোষণা করে কর্তৃপক্ষ। একই গ্রুপের অন্য একটি প্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ৩ দিনের ছুটি বাড়ানো নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনো ফল পাননি সোয়েটার কারখানার শ্রমিকরা। বাধ্য হয়েই আন্দোলনে নামেন তারা।

এ বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক নুরশেদ আলম বলেন, কারখানার প্রচুর কাজের চাহিদা রয়েছে। তাই ঈদে শ্রমিকদের ৭ দিনের ছুটি দিয়েছিল কর্তৃপক্ষ। কারখানার সিদ্ধান্তের বিষয়ে যেহেতু শ্রমিকরা আপত্তি জানিয়েছে তাই আমরা তাদের দাবি মেনে নিয়েছি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, শ্রমিকদের দাবি পুনর্বিবেচনা করার জন্য তাৎক্ষণিক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। পরে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে তারা মহাসড়ক থেকে চলে যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102