ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদের দিন একসঙ্গে ৬ সন্তান জন্ম, বাঁচল না কেউ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৭৪ বার পঠিত

টাঙ্গাইলের সখীপুরে ঈদের দিন সুমনা আক্তার নামে এক গৃহবধূ একসঙ্গে ৬ সন্তা‌নের জন্ম দি‌য়ে‌ছেন। বৃহস্পতিবার দুপু‌রে মির্জাপু‌রের কুমুদিনী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে তাদের জন্ম হয়। ত‌বে নির্ধারিত সম‌য়ের আগেই জন্ম নেওয়ায় শিশুগুলোকে বাঁচানো যায়নি।

প্রসূতি সুমনা আক্তার (২৬) উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা এলাকার প্রবাসী ফরহাদ মিয়ার স্ত্রী।

ফরহাদ মিয়ার স্বজনরা জানান, সুমনা প্রায় ৫ মাসের গর্ভবতী ছিলেন। ঈদের দিন সকালে পে‌টে প্রচণ্ড ব্যথা অনুভব করলে দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করা হয়। সুমনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা ৬টি সন্তা‌নের নরমাল প্রসব করান। ৬ সন্তা‌নের মধ্যে ৪ ‌জন মে‌য়ে ও ২ জন ছে‌লে সন্তান। ত‌বে কোনো সন্তানই বেঁচে নেই।

সখীপু‌রের বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা জানান, ৬ শিশু জন্মের বিষয়টি শুনেছি। জন্মের পরেই শিশুগু‌লো মারা গে‌ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102