ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদের সময় নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৬ বার পঠিত

ঈদের সময় মহাসড়েকে মোটরসাইকেল চালানো যাবে না বলে ঘোষণা দেয়ার কয়েক দিনের মাথায় নৌপথেও নিষেধাজ্ঞা আসল। বুধবার (৬ জুলাই) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ ঘোষণায় নৌপথে মোটরসাইকেল বহনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগের ও পরের পাঁচ দিন নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ। অর্থাৎ এই ১০ দিন নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন করা যাবে না।

এর আগে গত রোববার (৩ জুলাই) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানান, ৭ থেকে ১৩ জুলাই এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চালানো যাবে না। এছাড়া মহাসড়কে বন্ধ থাকবে রাইড শেয়ারিংও।

তিনি বলেন, ঈদের সময় মোটরসাইকেলে রাইড শেয়ারিং করা যাবে না। এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় যাবে না।

সচিব বলেন, ঈদের আগের তিন দিন, ঈদের দিন ও পরের তিন দিন কোনো যৌক্তিক কারণ ছাড়া এটা করা যাবে না। কোনো কারণে যদি যেতে হয় তাহলে পুলিশকে জানিয়ে তারপর যেতে হবে। এটা বৈঠকের রেজ্যুলেশন আকারে শিগগির বের হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102