ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৩ এপ্রিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৩১ বার পঠিত

ঈদ সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৩ এপ্রিল থেকে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট কেনা যাবে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ এপ্রিল বিক্রি হবে ৫ দিন পরের অর্থাৎ ২৭ এপ্রিল যাত্রার টিকিট। একইভাবে ২৪ এপ্রিল মিলবে ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল পাওয়া যাবে ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল মিলবে ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল পাওয়া যাবে ১ মে’র টিকিট। তবে, রোজা ৩০টি হলে, অর্থাৎ ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল মিলবে ২ মে’র টিকেট।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে। সেদিনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে ১ মে। ঈদযাত্রার বিক্রি হওয়া টিকিট ফেরত নেওয়া হবে না।
স্টেশনের কাউন্টারে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। কমলাপুর স্টেশনে ২৩টি কাউন্টারে টিকিট বিক্রি হবে। একটি কাউন্টার থাকবে নারীদের জন্য সংরক্ষিত। আর অনলাইনে টিকিট পাওয়া যাবে সকাল ৬টা থেকে।

এতে আরও জানানো হয়, এবার যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে রেলের বহরে। নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বিশেষ ছয় জোড়া ট্রেন চলবে।

এ ছাড়া ঈদের আগে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস চালু না হলে, তার ইঞ্জিন ও বগি দিয়ে ‘খুলনা স্পেশাল’ নামে ঢাকা-খুলনা রুটে একটি বাড়তি ট্রেন যুক্ত হবে। ঈদের দিন শোলাকিয়া ঈদগাঁর উদ্দেশে স্পেশাল নামে এক জোড়া ট্রেন চলবে। ২৫ এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102