ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ১ জুলাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৩২ বার পঠিত

পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ১ জুলাই। চলবে ৫ জুলাই পর্যন্ত। বুধবার (২২ জুন) রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ কথা জানান।

তিনি জানান, এবারও ৫০ শতাংশ কাউন্টারে এবং ৫০ শতাংশ অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে। প্রতিদিন সকাল ৮টা থেকে একইসঙ্গে কাউন্টারে ও অনলাইনে টিকিট কাটা যাবে।

রেলমন্ত্রী বলেন, আগামী ১ জুলাই ৫ জুলাইয়ের, ২ জুলাই ৬ জুলাইয়ের, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ‘টিকিট যার ভ্রমণ তার’ নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি দেখিয়ে টিকিট কাটতে হবে।

নূরুল ইসলাম সুজন বলেন, ফেরত টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই। ঈদে ৬ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। সাধারণত ঈদযাত্রার পাঁচদিন আগে অগ্রিম টিকিট বিক্রি করা হয়।

এছাড়া ট্রেনের ফিরতি টিকিটেরও তারিখ জানানো হয়েছে। আগামী ১১ জুলাইয়ের টিকিটি ৭ জুলাই, ১২ জুলাইয়ের ৮ জুলাই, ১৩ জুলাইয়ের ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের ১১ জুলাই বিক্রি করা হবে।

সংবাদ সম্মেলনে রেল সচিব মো. হুমায়ুন কবিরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তবে এর আগে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে। আগামী ২৪ জুন থেকে তা শুরু হবে। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ জুলাই সারাদেশে ঈদুল আজহা হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102