ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদে নিরাপদ ট্রেনযাত্রা নিয়ে রেলওয়ের যত উদ্যোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২১ বার পঠিত

আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটিতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ট্রেনযাত্রা নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (২২ জুন) ঢাকার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এসব উদ্যোগ নিয়ে কর্মপরিকল্পনা তুলে ধরনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা মেটানোর জন্য মোট ৬৭টি (পাহড়াতলী ওয়ার্কশপ থেকে ৪০ টি এমজি ও সৈয়দপুর ওয়ার্কশপ হতে ৬টি এমজি ও ২১টি বিজি মোট ২৭ টি) যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি ২১৩টি (পূর্বাঞ্চল ১০৮ টি ও পশ্চিমাঞ্চল হতে ১০৫ টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেনে ব্যবহার করা হবে।

টিকিট কালোবাজারি বন্ধের বিষয়ে রেলমন্ত্রী বলেন, এবার আমরা ‘রেলসেবা’ নামে নতুন একটা অ্যাপ চালু করেছি। এ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা। কাউন্টারে ভোটার আইডি কার্ড দেখিয়েও টিকিট পাওয়া যাবে। এখানে কালোবাজারি করার সুযোগ থাকবে না।

তিনি বলেন, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র্যাবের সহযোগিতায় টিকিট কালোবাজারি প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা থাকবে। এছাড়া জেলা প্রশাসকদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

নাশকতা প্রতিরোধের বিষয়ে মন্ত্রী বলেন, চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধকল্পে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ছাড়া র্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হবে। ট্রেনের ছাদে যাত্রী পরিবহন প্রতিরোধে জিআরপি ও আরএনবি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ঈদের আগে ও পরের পাঁচদিন ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে যেকোনো বিশেষ পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতি মোকাবিলার প্রয়োজনে এবং ঢাকা, বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশনে আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেন পরিচালনায় জরুরি সমস্যা সমাধানের সুবিধার্থে কর্মকর্তা নিয়োজিত করার ব্যবস্থা নেওয়া হবে।

টিকিট ব্যবস্থাপনা সম্পর্কে রেলমন্ত্রী বলেন, ঢাকা থেকে বর্হিগামী ট্রেনের প্রতিদিন মোট আসন সংখ্যা হবে ২৬৭১৩ টি। এর অর্ধেক টিকিট কাউন্টার এবং অর্ধেক অনলাইনে বিক্রি হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102