ads
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মা-মেয়ের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৪৮ বার পঠিত

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তেলবাহী লরিচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী মা বিউটি আক্তার (৩৫) ও তার মেয়ে ফাহিমা আক্তার (১৫)।

এতে আহত হয়েছে বিউটির স্বামী মো. হোসাইন (৪৫) ও শিশু পুত্র নাসরুল্লাহ (২)। ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

তাদের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট উপজেলার পাঁচটিকুড়ি গ্রামে। মো. হোসাইন দিনাজপুরের বিরল উপজেলার তেঘরা দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন বিরল উপজেলায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ভোরে একই মোটরসাইকেলে পরিবারের চার সদস্য দিনাজপুরের বিরল থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন। ভোর পৌনে ৫টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছলে বিপরীতগামী একটি তেলবাহী লরি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মো. হোসাইনের স্ত্রী বিউটি আক্তার ও মেয়ে ফাহিমা আক্তার। আহত মো. হোসাইন ও তার শিশুপুত্র।

দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102