পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের শুন্যরেখায় বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার অহিদুল ইসলাম ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার রমেশ কুমার দুবাহিনীর পক্ষে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তারা একে অপরের সহিত কুশল বিনিময় করেন। এসময় সেখানে বিজিবি ও বিএসএফের সদস্যগন উপস্থিত ছিলেন।
বিজিবি ও বিএসএফ জানান, সীমান্তে সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুবাহিনী যেন তাদের দায়িত্ব পালন করতে পারে সেজন্যই দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে। হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এইধরনের রেওয়াজ চলে আসছে।