ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদ শেষে নির্বিঘ্নেই ফিরছেন রেল যাত্রীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত
সংগৃহীত ছবি

ঈদুল আজহার ছুটি শেষ হওয়ায় গতকাল থেকে অফিস-আদালতও খুলতে শুরু করেছে। ফলে, ঢাকায় ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ।

তুলনামূলক স্বস্তিতেই ঢাকায় ফিরতে পেরেছেন রেলের যাত্রীরা। তবে, রেলের পাশপাশি সড়কেও অন্যদিনের তুলনায় যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে।
বুধবার (১৩ জুলাই) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, যাত্রীদের তেমন ভীড় নেই।

এ সময় যাত্রীরা জানান, ঢাকা ছাড়ার সময় যে দুর্ভোগ তাদের পোহাতে হয়েছিল, সে তুলনায় অনেকটাই নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পেরেছেন তারা।

কথা হয়, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রী শহিদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ঈদ উপলক্ষে বাড়িতে গিয়েছিলাম। ছুটি শেষ হওয়ায় ফিরতে হল। আরও দুই-একটা দিন থাকতে পারলে ভাল লাগত। উপায় নেই। তবে, যাওয়ার সময় যে কষ্ট করে গেছি। আসার সময় সে তুলনায় অনেক আরামে এসেছি। ট্রেনে তেমন ভিড় ছিল না।

উত্তরবঙ্গের নীলসাগর এক্সপ্রেস ট্রেনে পরিবারসহ ঢাকায় ফেরত এসেছেন ইন্তেজার হোসাইন। কথা হলে বাংলানিউজকে তিনি বলেন, রংপুর থেকে আসতে তেমন বিড়ম্বনায় পড়তে হয় নি। যাত্রীর অতো চাপ ছিল না। কিন্তু, নির্ধারিত স্টেশন থেকে ট্রেন কিছুটা বিলম্ব করে ছেড়েছে। তবুও ঢাকা ছাড়ার নারকীয় অভিজ্ঞতার তুলনায় অনেক সহজ ও নিরাপদে আসতে পারলাম।

তবে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, কাল চাপ বাড়তে পারে। ঈদের ফিরতি যাত্রার কেবলই শুরু। তবে যাত্রা নির্বিঘ্ন করতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। যাত্রীদেরও হুড়োহুড়ি না করে, নিরাপদে যাত্রার পরামর্শ দিয়েছেন তারা।

এদিকে, কমলাপুর থেকে প্রায় যথাসময়েই ছেড়ে যাচ্ছে সবগুলো ট্রেন। কাউন্টার সূত্রে জানা গেছে, আপাতত কোনো শিডিউল বিপর্যয় নেই।

এর আগে, ঈদ শেষে ফিরতি ট্রেনের ক্ষেত্রে ১১ জুলাইয়ের টিকেট গত ৭ জুলাই, ১২ জুলাইয়ের ট্রেনের টিকেট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকেট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের অগ্রিম টিকেট ১১ জুলাই বিক্রি করা হয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102