ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৪৯ বার পঠিত

পাবনার ঈশ্বরদী উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে একটি অয়েল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- পাবনার আতাইকুলা থানার বনগ্রাম এলাকার মোশাররফ মোল্লার ছেলে সাকিব মোল্লা (১৭) ও একই থানার পদ্মবিলা এলাকার আশিক হোসেন (১৬) এবং ফাহাদ হোসেন (১৭)। তবে আহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. মুস্তাসীন দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রূপপুর মর্ডান ফায়ার স্টেশনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকশী হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে দাশুড়িয়া থেকে ছোট কাভার্ডভ্যান পাবনা অভিমুখে যাচ্ছিল। এ সময় পাবনা থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে কাভার্ডভ্যানের সঙ্গে পরাপর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহাসড়কে পাকা রাস্তায় মোটরসাইকেলে দুজন আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। পেছনে থাকা অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে রূপপুর মর্ডান ফায়ার স্টেশনের উদ্ধারকর্মীরা পৌঁছায়।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. মুস্তাসীন জানান, কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এতে দুজন আহত হয়েছে। আমরা নিহতদের পরিচয় শনাক্তের পর তাদের পরিবার ও স্বজনদের খবর দিয়েছি। তবে আহতদের পরিচয় মেলেনি। এ ব্যাপারে সড়ক দুর্ঘটনা আইনে মামলা নথিভুক্ত হবে।

পাবনার আতাইকুলা থানা এলাকা থেকে দুই মোটরসাইকেলযোগে চারজন বন্ধু ঈশ্বরদী ঘুরতে আসছিল। পথে এই দুর্ঘটনা ঘটে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102