ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উঁচু গাছ বিদ্যুতের খুঁটিতে শিশুদের দিয়ে পোস্টার লাগাচ্ছে প্রার্থীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনের প্রচারের শিশু-কিশোরদের ব্যবহার করছেন প্রার্থীরা। জীবনের ঝুঁকি নিয়ে উঁচু গাছ ও বিদ্যুতের খুঁটিতে পোস্টারে সাটাতে দেখা গেছে শিশুদের।

রাজনৈতিক কর্মকাণ্ডে শিশু-কিশোরদের ব্যবহার নিষিদ্ধ থাকলেও মানছেন না প্রার্থীরা।

চাটমোহরে দেখা গেছে, সন্ধ্যার পর প্রার্থীদের পক্ষে মিছিল এবং পোস্টার লাগাচ্ছে শিশু-কিশোররা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারে যুক্ত হচ্ছে এসব শিশু-কিশোর।

প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মই বেয়ে উঁচু গাছ, বাড়ির কার্নিশ ও বিদ্যুতের খুঁটিতে উঠে পোস্টার লাগাচ্ছে তারা।
প্রকাশ্যে শিশু-কিশোররা পোস্টার লাগানো বা প্রচার চালালেও বিষয়টি প্রশাসনের নজরে আসছে না।

চাটমোহর পৌরসভার নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন অংশ নিচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে উৎসব মুখর হয়ে উঠেছে পৌর শহর। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে চারিদিক। শহরের বিভিন্ন চা-স্টলে চায়ের চুমুকে চলছে নির্বাচনী ঝড়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, নির্বাচনী প্রচারে যুক্ত করা হচ্ছে শিশু-কিশোরদের; রয়েছে স্কুলের শিক্ষার্থীরাও। সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে প্রার্থীদের পক্ষে সকালে লাগাচ্ছে পোস্টার। সন্ধ্যায় অলিগলিতে করছে মিছিল। সামান্য টাকার লোভে পড়ে তারা এমনটা করছে। জীবনের ঝুঁকি নিয়ে এসব কর্মকাণ্ড করলেও নিশ্চুপ রয়েছে প্রশাসন।

পোস্টার লাগানোর ব্যাপারে কাজীপাড়া মহল্লার সোহান নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র যুগান্তরকে বলে, কত টাকা দেবে তা মেটেনি। তবে ২০০/৩০০ টাকা দিতে পারে।

দশম শ্রেণির ছাত্র রুহুল আমিন বলে, আজকেই পোস্টার লাগাতে এসেছি। বেশি টাকা দেয় না। আর আত্মীয় হয় সে জন্য পোস্টার লাগাতে এসেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আলমগীর হোসেন যুগান্তরকে বলেন, শিশুরা তো ছোট। তাদের অতটা বোধ শক্তি নেই। বড়দের সঙ্গে অনেকে যায়। তবে এ বিষয়গুলো দেখার জন্য জেলা থেকে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। তারা এখন থেকে বিষয়টি দেখবে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম যুগান্তরকে বলেন, শিশুশ্রম আইন অনুসারে কোনো প্রার্থী শিশু-কিশোরদের এভাবে নির্বাচনী কাজে ব্যবহার করতে পারে না। বিষয়টির ব্যাপারে আমি নির্বাচন অফিসারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবো।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102