ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উইঘুরদের প্রতি চীনের আচরণকে ‘গণহত্যা’ ঘোষণা দিল কানাডা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৪ বার পঠিত

উইঘুর মুসলমানদের ওপর চীন সরকারের আচরণকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে কানাডার সংসদ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত সোমবার কানাডার হাউস অব কমন্সে ২৬৬-০ ভোটে নিরঙ্কুশভাবে এই ঘোষণা পাস হয়ে যায়। ক্ষমতাসীন লিবারাল পার্টির আইনপ্রণেতা এবং সকল বিরোধী দল এই ঘোষণার সঙ্গে একমত হয়েছে।

জানা গেছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার মন্ত্রীসভার অধিকাংশ সদস্য ভোট দেননি। এর আগে যুক্তরাষ্ট্র উইঘুরদের প্রতি চীন সরকারের নির্মম আচরণকে গণহত্যা আখ্যা দিয়েছে।

চীন সরকার যদি উঘুরদের নির্মমভাবে গণহত্যা করতেই থাকে, তাহলে সামনের বছর শীতকালীন অলিম্পিক বেইজিং থেকে সরিয়ে নিতে কানাডা যেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে আহ্বান জানায়, সে ব্যাপারে অনুরোধ সংশোধনীতে করা হয়েছে। কানাডার আইনপ্রণেতারা সংশোধনী পাসের জন্যও ভোট দিয়েছেন বলে জানা গেছে।

তবে চীন সরকার বরাবরই উইঘুর নির্যাতনের অভিযোগ নাকচ করে দিয়ে আসছে।

সূত্র: বিবিসি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102