ads
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উইজডেনের সেরা টেস্ট একাদশে মুশফিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত

বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন সেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে। সেখানে কৈশোর বয়সে টেস্ট অভিষেক হয়েছে এমন যারা মাঠে আলো ছড়িয়েছে তাদের নিয়ে এই একাদশ গঠন করা হয়েছে। বর্তমান ক্রিকেটারদের মধ্যে কেবল দুইজন আছেন এই দলে। তার মধ্যে বাংলাদেশের মুশফিকুর রহিম একজন।

নির্বাচিত ক্রিকেটার কিশোর বয়সে কেমন খেলেছেন, সেই পরিসংখ্যান এখানে বিবেচনা করা হয়নি। তাদের গোটা ক্যারিয়ার কেমন গেছে, কেমন যাচ্ছে- সেদিকে নজর দেয়া হয়েছে। এক দেশ থেকে দুইজনের বেশি রাখা হয়নি।

মুশফিক ছাড়া বর্তমান ক্রিকেটারদের মধ্যে এই দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তি ক্রিকেটার আছেন এই দলে৷ আর অধিনায়কত্বের দায়িত্বে রাখা হয়েছে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে।

মুশফিক সম্পর্কে উইজডেন লিখেছে, ‘৩৩ বছর বয়সেও মুশফিকুর রহিম দারুণ এগিয়ে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে নিজ দেশের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে পরিচিতি পেয়েছেন। ছোট শরীরের সুদর্শন চেহারার এই ক্রিকেটার একমাত্র উইকেটরক্ষক, টেস্টে যার একটির বেশি দ্বিশতক আছে। বাংলাদেশ ২০০ রানের বেশি যত স্কোর করেছে, সেখানে তার ৬০ শতাংশ করে রান রয়েছে।’

উইজডেনের সেরা কিশোর একাদশ: ইমরান খান (অধিনায়ক), শচীন টেন্ডুলকার, নেইল হার্ভে, ডেনিস কম্পটন, মার্টিন ক্রো, গ্রায়েম পোলক, গ্যারি সোবার্স, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), অনিল কুম্বলে, ওয়াসিম আকরাম এবং প্যাট কামিন্স।

উল্লেখ্য, ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সবচেয়ে কম বয়সে অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। তারপর গত ১৫ বছরে সাদা পোশাকে ৭০টি ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার। ১৩০ ইনিংস ব্যাট করে ৩৬.৪৭ গড়ে তার সংগ্রহ ৪৪১৩ রান। এর মধ্যে ৭টি সেঞ্চুরি, ২১টি ফিফটির পাশাপাশি আছে ৩টি ডাবল সেঞ্চুরিও। ২১৯ রানের ইনিংসটি তার ক্যারিয়ার সেরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102