ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উইন্ডিজকে ৭ রানে হারিয়ে সিরিজে লিড পাকিস্তানের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩৩ বার পঠিত

গায়ানায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ রানের জয় পেয়েছে পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাবে নির্ধারিত ওভারে ১৫০ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথমে ব্যাট করে শুরুটা ভালোই করেছিলো পাকিস্তানের ব্যাটসম্যানরা। দুই ওপেনার মিলে ৫ ওভারেই তুলে ফেলে ৫০ রান। সারজিল খান ২০ রানে আউট হলে রিজওয়ানকে সঙ্গ দেন অধিনায়ক বাবর আজম। ক্যাপ্টেনের ৫১ রান ও রিজওয়ানের ৪৬ রানে বড় সংগ্রহের দিকে আগাতে থাকে পাকিস্তান।

তবে শেষ দিকে ব্যাটিং অর্ডার তাসের ঘরের মত ভেঙে পড়ায় ১৫৭ রানে থামে তাদের ইনিংস। ক্যারিবীয়দের হয়ে চার উইকেট নেন জেসন হোল্ডার।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মোহাম্মদ হাফিজের শিকার আন্দ্রে ফ্লেচার। হাফিজের ৪ ওভারে ৬ রানের রেকর্ড গড়া বোলিংয়ে ম্যাচ কঠিন হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের জন্য। নিকোলাস পুরানের ৩৩ বলে ৬২ রানের অপরাজিত ইনিংসও ম্যাচ জিততে ব্যর্থ হয় পোলার্ডের দল।

কিপটে বোলিংয়ে ম্যাচসেরা হন হাফিজ। এ জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাবর আজমের দল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102