ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উইন্ডিজ সফর থেকে ছিটকে গেলেন ইয়াসির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৬ বার পঠিত

আরও দীর্ঘ হচ্ছে ইয়াসির আলি রাব্বি মাঠে ফেরার অপেক্ষা। পিঠের চোট থেকে সেরে না ওঠায় ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তাকে ফিরিয়ে আনা হচ্ছে দেশে।

অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন গত ১০ জুন পিঠে চোট পান ইয়াসির। এমআরআই স্ক্যানে তার মেরুদণ্ডে সমস্যা ধরা পড়ে। ছিটকে যান তিনি টেস্ট সিরিজ থেকে।

সীমিত ওভারের সিরিজে তাকে পাওয়ার আশা করা হয়েছিল। তবে বুধবার (২২ জুন) বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের ছিটকে পড়ার কথা জানায়। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, এখনও পুনর্বাসনই শুরু করতে পারেননি ইয়াসির।
তিনি আরও জানান, দুই সপ্তাহ বিশ্রামের পরও যেহেতু তার শারীরিক পরিশ্রমে মানা আছে, আমরা বলতে পারি, তার চোটের সময় দীর্ঘায়িত হবে। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরে বাকি ম্যাচগুলোতে তিনি থাকবেন না। দেশে ফিরে বিসিবির চিকিৎসক দলের তত্ত্বাবধানে ইয়াসির সেরে ওঠার প্রক্রিয়া চালিয়ে যাবেন।

এদিকে, ইয়াসিরের চোটে টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছিলেন এনামুল হক। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তার বদলি হিসেবে এখনও কাউকে দলে নেওয়া হয়নি। সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামীকাল শুক্রবার। সীমিত ওভারের সিরিজ শুরু হবে ২ জুলাই, টি-টোয়েন্টি দিয়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102