ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উখিয়ায় ট্রাকের ধাক্কায় রোহিঙ্গা নিহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১০৫ বার পঠিত

কক্সবাজারে উখিয়ার কুতুপালং স্টেশনে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত এবং চালকসহ পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং স্টেশনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

নিহত মো. ইদ্রিস ওরফে মৌলভী ইদ্রিস (৪৭) উখিয়া উপজেলার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৫ ব্লকের সৈয়দ আহম্মদের ছেলে।

আহতরা হলেন- ইজিবাইক চালক ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়ার আব্দুস সালামের ছেলে খায়রুল বাশার (৪০), কুতুপালং ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৩ ব্লকের আব্দুল বাশারের ছেলে নুরুল আমিন (৫০) ও নুরুল আমিনের ছেলে কলিম উল্লাহ (২০) এবং ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকের অলি আহম্মদের স্ত্রী রহিমা খাতুন (৫০) ও ছেলে নুর হাসিম (১২)।

স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, বুধবার দুপুরে উখিয়া উপজেলার কুতুপালং স্টেশনে বালুখালীগামী যাত্রীবাহী একটি ইজিবাইককে মালবাহী একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গেলে চালকসহ ৬ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মো. ইদ্রিস নামে একজনকে মৃত ঘোষণা করেন।

পরে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি দুটি জব্দ করলেও ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102