ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৭ বার পঠিত

কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পূর্ব তুলাতলী এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুপাড়া বিওপিথর সদস্যগণ এক অভিযানে পরিচালনা করে।

আটক যুবকের নাম নুরুল আমিনকে (৩৪)। তিনি নাইক্ষ্যংছড়ির হামিদিয়াপাড়ার মৃত মেহের আলীর ছেলে।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করতে এমন গোপন সংবাদ আসে।

উক্ত সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপিথর একটি আভিযানিক টহল দল উখিয়ার রত্নাপালং ইউপিথর পূর্ব তুলাতুলী নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। দীর্ঘদিন সময়ের পর ৩/৪ জন ব্যক্তিকে সীমান্ত এলাকা হতে আসতে দেখে বিজিবি টহল দল তাদের থামতে সংকেত দেয়।

কিন্তু তা না মেনে তারা দৌড়ে পালানোর সময় এক যুবককে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এসব ইয়াবার মূল্য এক কোটি ৫০ লাখ টাকা বলে ওই বিজিবি কর্মকর্তা জানান।

এ ঘটনায় আটক ব্যক্তির সাথে মিয়ানমার থেকে ইয়াবা পাচারে জড়িত ও পলাতক রয়েছে অপর তিনজন।

এ ঘটনায় পলাতক ইয়াবা ব্যবসায়ী হচ্ছে— করইবনিয়া গ্রামের আলী আহাম্মদের দুই ছেলে ইকবাল হোসেন (৩০) ও ভুট্টু মিয়া (২৭) এবং রাজাপালং ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে শাহজাহান মিয়া ( ৩৫)। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102