ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উখিয়া ক্যাম্প থেকে অস্ত্রসহ ১১ রোহিঙ্গা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

কক্সবাজারের উখিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প থেকে ১১ জন যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে উখিয়ার পালংখালী ১৬নং শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় ও রোহিঙ্গাদের বাড়ি ঘর ভেঙ্গে লুটপাটের সময় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উখিয়ার পালংখালী নলবনিয়া এলাকার বাদশা মিয়ার ছেলে ওবায়ুর (৩০), পালংখালী এলাকার মো. হোসেনের ছেলে আব্দুল হামিদ (২৮), শফিউল্লাহ কাটা এলাকার আব্দুল হকের ছেলের রিপন (২৪), একই এলাকার মো. ফকিরের ছেলে মিজান (২২), নলবনিয়া এলাকার হোসেন আহমেদর ছেলে আব্দুল রশিদ (৩০), পালংখালী এলাকার জাহিদ হোসেনের ছেলে আব্দুল হক (২০), নলবনিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন (প্রকাশ ইরাইন্যা) ডাকাত (২৮), মোছার খোলা এলাকার আবুল কাশেমের ছেলের নূর মোহাম্মদ (২১), নলবনিয়া এলাকার আব্দুল মোনাফের ছেলে আরিফ (২৯), পালংখালী ভাদীতলা এলাকার আব্দুল গফুরের ছেলে সিরাজুল ইসলাম (২২), কক্সবাজার পেকুয়া এলাকার ভাড়াটিয়া সন্ত্রাসী সালামত উল্লাহর ছেলে মো. হেলাল।

কক্সবাজার ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ‘এপিবিএন’ পুলিশের (ওসি) আমিনুল হক জানিয়েছেন, উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের হামিদ উল্লাহর ছেলে এয়াকুবের চায়ের দোকান থেকে এই ১১ জন স্থানীয় যুবককে গ্রেপ্তার করা হয়। ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।

উখিয়া থানা ওসি আহমদ সনজুর মোরশেদ জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা অপহরণ চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে কক্সবাজার জেলার বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকের কয়েক ডজন মামলা রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক মাদক, অপহরণসহ নানাকাজে জড়িত ছিল বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102