ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উচ্চতাকে টাইগারদের সুবিধা মনে করছেন অস্ট্রেলিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৫ বার পঠিত

মিরপুরের টার্নিং আর মন্থর পিচে সফরকারী অস্ট্রেলিয়া ভুগছেন রান খরায়। বোলাররা দলকে ঠিকঠাক সাফল্য এনে দিলেও ব্যাটারটা তাদের কাজটা ঠিকঠাক করতে পারছেন না বলে মানছেন অজি অধিনায়ক ওয়েড। তবে মারমার-কাটকাট এই ফরম্যাটে অজিদের খোলশে আবৃত করে রাখছে বাংলাদেশি বোলাররা। ওয়েড-হেনরিকসদের ভোগাচ্ছে বিশেষত টাইগার স্পিনাররা।

শেরে বাংলার মাঠে অস্ট্রেলিয়ানদের বিশ্বসেরা দুই স্পিনার খুব একটা ভালো করছেন না। সিরিজের প্রথম দুই ম্যাচে অ্যাডাম জাম্পা-অ্যাশটন অ্যাগারদের ঝুলিতে মাত্র ৩ উইকেট। অন্যদিকে, সাকিব-নাসুম-মেহেদী তুলে নিয়েছেন অজিদের ৮ উইকেট। বাংলাদেশি স্পিনারদের সাথে তুলনা করে নিজেরা কেন ভালো করতে পারছেন না তার কারণ দাড় করিয়েছে অজি স্পিনার অ্যাশটন অ্যাগার। অ্যাগারের মতে, টাইগার স্পিনাররা তাদের ছোট উচ্চতার সম্পূর্ণ সুবিধা নিচ্ছে।

ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাগার বলেন, তারা (টাইগার স্পিনাররা) অনেক বেশি স্টাম্পে বল করে। তারা বল অনেক সময় বাতাসে ভাসিয়ে রাখতে পারে কারণ তাদের ছোঁড়া বল উঁচ জায়গা থেকে নিচে আসার পরিবর্তে নিচ থেকে উপরে আসছে।

বাংলাদেশি স্পিনারদের থেকে অ্যাগার তাদের বোলারদের পার্থক্য খুঁজে পেয়েছে। ‘বাংলাদেশি স্পিনাররা বিভ্রান্তিকর লেংথে বোলিং করে। ওরা বলকে বাউন্স করানো, নিচু করে দেওয়া, বাতাসে বেশিক্ষণ বল ভাসিয়ে রাখার ক্ষমতা রাখে। মূলত এটিই ওদের সঙ্গে আমাদের পার্থক্য গড়ে দিয়েছে।’

অস্ট্রেলিয়ান স্পিনাররা গত দুই ম্যাচে ৫.৬০ রান করে দিলেও বাংলাদেশিরা ছিলো একটু কৃপণ। ৫.৫৮ গড়ে ওভারপ্রতি রান দিলেও টাইগার স্পিনাররা সাধারণত ম্যাচের শুরুর দিকে বল করেছে। ১৬৭ সেন্টিমিটার উচ্চতার তরুণ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান ছিলো আরো বেশি মিতব্যায়ী। সে বেশির ভাগ সময় পাওয়ার প্লে-তে বল করে রান দিয়েছে ওভারপ্রতি মাত্র ৪.৮৫ রান। টাইগারদের টানা জয়ে অজি ব্যাটারদের রানের চাকাটা মন্থর করে রেখেছে টাইগার স্পিনাররাই।

অ্যাগার সিরিজের পরের ম্যাচ গুলোতে পাওয়ার প্লে-তে বোলিং কৌশলে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছে। এই উইকেটে প্রথম ৬ ওভার স্পিনাররা করলে ভালো করবে মানছেন অ্যাগার। তিনি বলেন, ‘এটা একটা অনিশ্চিত পরিবেশ- এখানে বল একটা স্কিড করলে অন্যটা স্পিন- স্পিনে যত ভালো খেলোয়াড়ই হোক তার এখানে খেলা কঠিন।’

শেরে বাংলার এই পিচে স্পিনারদের জন্য উইকেট নেওয়ার খুব ভালো সুযোগ হিসেবে দেখছেন অজি স্পিনার অ্যাশটন অ্যাগার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102