ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উচ্চশিক্ষা গ্রহণে ইউরোপ যাওয়া হলো না রিদুয়ানের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৪০ বার পঠিত
রিদুয়ান চৌধুরী

উচ্চশিক্ষা গ্রহণে ইউরোপে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন রিদুয়ান চৌধুরী। কাগজপত্র জমাও দিয়েছিলেন। তবে এর আগেই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো।

গতকাল শুক্রবার চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ হারান রিদুয়ানসহ ১১ জন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।

সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে রিদুয়ান চৌধুরীর বাবা শামসুল আলম বলেন, ‘আমার ছোট সন্তান সে। খুব শান্তশিষ্ট ছিল। নবম শ্রেণি থেকে টিউশনি করে নিজের পড়ার খরচ যোগাড় করছিল।’

৫ ভাই-বোনের মধ্যে সবার ছোট রিদুয়ান। চট্টগ্রাম কলেজে দর্শন চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন তিনি।

রিদুয়ানের ফুফাতো বোন সামসুন নাহার গণমাধ্যমকে বলেন, ‘সবার আদরের ভাইকে ছাড়া কীভাবে থাকবো বুঝতে পারছি না।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102