ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উজানের ঢলে বিপর্যস্ত সিলেট, পানিবন্দী লাখো মানুষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩১ বার পঠিত

উজানের ঢলে বিপর্যস্ত সিলেট। নগরীর রাস্তায় কোথাও হাঁটু আবার কোথাও কোমর পানি। ড্রেনের নোংরা পানি ঢুকছে বসতবাড়ি ও দোকাপাটেও। মূল সড়কে পানি ওঠায় দেখা দিয়েছে পরিবহন সংকট। দুই একটি রিকশা বের হলেও গর্তে পড়ে অবস্থা বেহাল।

উপজেলাগুলোতেও পানিবন্দী লাখো মানুষ। বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। এদিকে সুনামগঞ্জে অনেককেই বাধ্য হয়ে উঠতে হয়েছে আশ্রয়কেন্দ্রে। গত এক সপ্তাহ ধরে রোদ না থাকায় ধান শুকাতে পারছেন না হাওরের কৃষকরা। পঁচে নষ্ট হচ্ছে পাকা ধান।

নগরীর এই হালে প্রশ্ন ওঠেছে ড্রেন সংস্কারের ব্যবস্থাপনা নিয়ে। যদিও পুরো বিষয়কেই প্রাকৃতিক দুর্যোগের ঘাড়ে চাপাচ্ছে নগর কর্তৃপক্ষ। এদিকে জেলা প্রশাসনের দাবি, বন্যা মোকাবেলায় নেয়া হয়েছে সব ধরণের প্রস্তুতি।

উল্লেখ্য, ভারতের মেঘালয়ের টানা বৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চলের ছয় উপজেলায় পানিবন্দী লাখো মানুষ। গোয়াইনঘাট, জকিগঞ্জসহ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। সুনামগঞ্জেও প্লাবিত হয়েছে নিচু এলাকা। মেঘালয়ে ভারী বর্ষণে সুনামগঞ্জের সব কটি নদ-নদী ও হাওরে বেড়েছে পানি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102