ads
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উত্তর আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের সময়সূচি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৬৯ বার পঠিত

২০২২ কাতার বিশ্বকাপকে সামনে রেখে উত্তর আমেরিকান অঞ্চলের বাছাই পর্বের সময় নির্ধারণ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী বছর নভেম্বর ও ২০২২ সালের মার্চে বাছাইপর্বে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে। ফিফা আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য সময় সীমা বৃদ্ধি করার পরেই উত্তর মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অ্যাসোসিয়েশন তাদের পরিকল্পনা ফিফাকে জানিয়েছিল। সেই অনুযায়ী ফিফা সময় চূড়ান্ত করেছে।

করোনার কারণে আন্তর্জাতিক সূচিতে বাঁধা পড়ায় বাছাই পর্বের ম্যাচগুলো নিয়েও সমস্যা দেখা দেয়। নতুন সূচি অনুযায়ী আগামী বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে আটটি দেশ বাছাইপর্বের ফাইনাল রাউন্ডে তিনটি করে ম্যাচ খেলবে। নভেম্বরে খেলবে দুটি ম্যাচ। ২০২২ সালের জানুয়ারি ও মার্চে অনুষ্ঠিতব্য তিনটি ম্যাচের মাধ্যমেই কনকাকাফ অঞ্চল থেকে কাতারের তিনটি দল নির্ধারিত হবে। এই অঞ্চলের চতুর্থ দলটিকে প্লে-অফ খেলে কাতারে জায়গা করে নিতে হবে।

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়ার পার যুক্তরাষ্ট্র এবার বিশ্ব আসরে ফিরে আসার লক্ষ্যস্থির করেছে। আগামী বছর মার্চ ও জুনে অনুষ্ঠিত প্রাক-বাছাইপর্বের ম্যাচের মাধ্যমে উত্তর আমেরিকা থেকে তিনটি মোট আট দলের মূল বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী এই অঞ্চলের শীর্ষ পাঁচটি দলকে কোনো প্রাক-বাছাই খেলতে হবেনা। সরাসরি বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জনকারী দলগুলো হলো মেক্সিকো, যুক্তরাষ্ট্র, জ্যামাইকা, কোস্টা রিকা ও হন্ডুরাস।

এই পুরো অঞ্চলের বাছাইপর্বে সর্বমোট ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দেশ রাউন্ড রবিন ফর্মেটে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে একে অপরের মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রের কোচ গ্রেগ বারহল্টার প্রাক বাছাইপর্ব থেকে উঠে আসা দুটি দলের বিপক্ষে তাদের বাছাইপর্ব মিশন শুরু করবে। এরপর সেপ্টেম্বর উইন্ডোতে তারা হন্ডুরাস সফরে যাবে। অক্টোবর উইন্ডোতে মার্কিনীরা জ্যামাইকা ও কোস্টা রিকাকে আতিথ্য দেবে। নভেম্বরে মেক্সিকোকে আতিথ্য দেবার পর জ্যামাইকা সফরে যাবে। মার্চে যুক্তরাষ্ট্রকে আতিথেয়তা দেবে মেক্সিকো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102