ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উত্তেজনার মধ্যেই রাশিয়া সফরে ইমরান খান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২ বার পঠিত

ইউক্রেন সংকটের এই সময়ে রাশিয়া সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার তিনি মস্কো পোঁছান। দীর্ঘদিন ধরে আলোচনা চলতে থাকা কোটি কোটি ডলারের গ্যাস পাইপলাইন নির্মাণের কাজ শুরুর বিষয়ে আলোচনা করতে তার এই সফর। খবর পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের।

খবরে বলা হয়েছে, মস্কোয় পৌঁছালে ইমরান খানকে স্বাগত জানান রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ইগর মরগুলভ। তাকে গার্ড অব অনারও দেওয়া হয়।

রুশ কোম্পানির সহযোগিতায় পাকিস্তানের ওই গ্যাস পাইপলাইনের কাজ করার কথা। ইমরান খান মস্কোতে দুইদিন অবস্থান করবেন। তার এ সফর পূর্বনির্ধারিত ছিল। এর মাঝেই ইউক্রেইনের সঙ্গে রাশিয়ার যুদ্ধাবস্থা তৈরি হয়েছে।
সফরকালে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইমরান খানের বৈঠক করার কথা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102