দেশে করোনা সংক্রমণ কমছে; তবে আগের মতো উদাসীন হলে পরিস্থিতি সামাল দেয়া মুশকিল হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত ওয়েবিনারে মন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।