ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করলেন ভ্যালেন্সিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৫৩ বার পঠিত
ভ্যালেন্সিয়া

বিশ্বকাপ মানেই নতুন কোনো চমক, নতুন কোনো রেকর্ড ভাঙা আবার নতুন কোনো রেকর্ড গড়া। বিশ্বকাপের প্রথম ম্যাচেই রেকর্ডের যেন পসরা সাজিয়ে বসেছেন ইকুয়েডরের স্ট্রাইকার ও অধিনায়ল ইনার ভ্যালেন্সিয়া। বিশ্বকাপ ইতিহাসে কেবলমাত্র ২য় ফুটবলার হিসেবে উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করলেন ভ্যালেন্সিয়া।

১৯৩৪ সালে ইতালিতে আয়োজিত দ্বিতীয় বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭-১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল ইতালি। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন এঞ্জেলো শিয়াভিও। কাতার বিশ্বকাপে যেন সেই ইতিহাসেরই আবার পুনরাবৃত্তি করলেন এনার ভ্যালেন্সিয়া। কাতারের বিপক্ষে একাই জোড়া গোল করে দলকে প্রথমার্ধে এগিয়ে রেখেছেন তিনি।

এছাড়াও ইকুয়েডরের হয়ে বিশ্বকাপে ৫টি গোল করেছেন তিনি। যা তাকে পাইয়ে দিয়েছে বিশ্বকাপে ইকুয়েডরের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার খ্যাতি। বিশ্বকাপে ইকুয়েডরের হয়ে শেষ ৫টি গোলই এসেছে তার পা থেকে। টানা ৬টি গোল করে রেকর্ডটি নিজেদের দখলে রেখেছেন পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিও, ইতালির পাওলো রসি ও রাশিয়ার ওলেগ সালেংকো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102