মোঃ তারিকুল ইসলাম, রাংগামাটি প্রতিনিধিঃ- জেলা সম্মেলনের মত করেই উপনির্বাচনে নির্বাচিত করা হবে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি,এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে রাঙামাটি জেলা বিএনপি নেতা, দলের পক্ষে সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘ গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত রাঙামাটি জেলা বিএনপির সম্মেলনের নির্বাচন পদ্ধতির মত করেই আয়োজিত উপ নির্বাচনের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি নির্বাচন করা হবে।’ জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলমের মৃত্যুতে শূণ্য হওয়া পদটিতে নতুন কাউকে স্থলাভিষিক্ত করার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন দলের বর্তমানে জেলার শীর্ষ এই নেতা।
দীপু বলছেন, ‘কেন্দ্রের নির্দেশনাতেই এই সিদ্ধান্ত। সর্বশেষ সম্মেলনে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করা কমিটিই এবারো দায়িত্ব পালন করবে।’
এই বিষয়ে যোগাযোগ করা হলে,বিএনপির সেই সম্মেলনের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা তৎকালিন সিনিয়র সহসভাপতি নাসিরউদ্দিন সৃষ্টি বার্তাকে জনান যে আমাকে দল থেকে বিষয়টি জানানো হয়েছে। খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা সবার সাথে কথা বলে এই বিষয়ে পদক্ষেপ নিব।’
এদিকে সভাপতি হিসেবে আলোচনায় আছেন মরহুম শাহ আলমের সাথে প্রতিদ্বন্ধিতা করা সহসভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম ভূট্টো। তবে এই পদে নির্বাচন করার কথা শোনা যাচ্ছে বর্তমান সাধারন সম্পাদক দীপন তালুকদারেরও। কিন্তু সেটা নির্ভর করছে,তিনি সাধারন সম্পাদক পদে পনির ও মামুন এর মধ্যে সমঝোতা কতটা কৌশলের সাথে করতে পারেন তার উপরই।