ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উল্লাপাড়ায় শিয়াল আতঙ্কে ৫ গ্রামের মানুষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৪২ বার পঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিয়াল আতঙ্কে দিন কাটছে পাঁচ গ্রামের মানুষের। গ্রামগুলো হলো-পূর্বদেলুয়া, মাগুড়াডাঙ্গা, গিয়ালা, পূর্ণিমাগাঁতী ও গোয়ালজানী। গত চারদিনে শিয়ালের কামড়ে স্কুলছাত্রসহ অন্তত ১৫ জন নারী-পুরুষ আহত হয়েছেন। এদের মধ্যে পূর্বদেলুয়া গ্রামের লোকই বেশি।

আহতদের মধ্যে ১০ জনকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিয়াল আতংকে লাঠিসোটা হাতে ফসলের মাঠে যাচ্ছেন গ্রামের লোকজন। রোববার (২৪ এপ্রিল) একটি শিয়াল পিটিয়ে মেরে ফেলেছেন স্থানীয়রা।

বড়হর ইউনিয়নের মেম্বার ও পূর্বদেলুয়া গ্রামের বাসিন্দা বাবলু রায় জানান, কয়েকদিন আগে ১৫ থেকে ২০টি শিয়াল পূর্বদেলুয়া ও মাগুড়াডাঙ্গা গ্রামের পাশের মাঠে ধানক্ষেতে আশ্রয় নেয়। প্রথম দিকে রাতে এরা গ্রামে ঢুকে খুব ডাকাডাকি করতো। তিনদিন আগে পূর্বদেলুয়া গ্রামের তারেক হোসেন ও সোহেল রানা পাশের ধানের মাঠে গেলে একসঙ্গে ৩-৪টি শিয়াল তাদের আক্রমণ করে। এতে দুজনই আহত হন।

পরেরদিন সোহরাব হোসেন ও রোকেয়া খাতুন গ্রামের পাশে মাঠে গেলে তাদেরকেও একইভাবে শিয়াল কামড়ায়। এভাবে গত চারদিনে পূর্বদেলুয়া গ্রামে স্কুলছাত্র শাহাদৎ হোসেন ও সাথী খাতুন, রফিকুল ইসলাম, আব্দুর রহমান ও আব্দুল আলীম শিয়ালের কামড়ে আহত হন।

ইউপি মেম্বার আরও জানান, পার্শ্ববর্তী মাগুড়াডাঙ্গা গ্রামের আক্তার হোসেন, গোয়ালজানী গ্রামের মন্টু মন্ডল, পূর্ণিমাগাঁতী গ্রামের শাহ আলম ও আব্দুল আলীম শিয়ালের কামড়ে আহত হন বলে জানা গেছে। আহতদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় কয়েকজন জানান, শিয়াল আতংকে তারা দিনে চলাফেরা করতেও ভয় পাচ্ছেন। এজন্য সঙ্গে লাঠিসোটা রাখছেন।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউল গণি ওসমানী বলেন, প্রথম অবস্থায় ১০ জন শিয়াল কামড়ানো রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে আরও তিনজন ভর্তি হন। কিছু রোগীকে প্রতিষেধক দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

বড়হর ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু ও পূর্ণিমাগাঁতী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল ইসলাম তপন বলেন, শিয়ালের আক্রমণের বিষয়টি তারা জানেন। গ্রামের পাশের মাঠে আশ্রয় নেওয়া শিয়ালগুলোকে বিতাড়িত করতে ইউনিয়ন পরিষদ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রামের লোকদেরও সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন বলেন, ‘শিয়ালের উপদ্রবের বিষয়টি আমার জানা নেই। তবে এখন যেহেতু জানলাম সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102