সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোতলজাত সয়াবিন তেল মজুত করে উচ্চ মূল্যে বিক্রির দায়ে দুটি গোডাউনে অভিযান চালিয়ে ২২ হাজার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়েছে।
অবৈধভাবে তেল মজুত রাখার দায়ে দত্ত এ্যান্ড বাদ্রার্স ও মের্সাস অর্ণব ষ্টোরকে একে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৪ মে) সকালে পৌর শহরের ঘোষগাঁতী মহল্লায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন।
পরে জব্দ সয়াবিন তেল পূর্ব নির্ধারিত মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়।