ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ময়মনসিংহে ধর্মীয় বক্তা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৪৫ বার পঠিত

উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে ধর্মীয় বিভেদ তৈরি করাসহ নানা অভিযোগে ময়মনসিংহে ওয়াসিক বিল্লাহ নোমানী নামের এক ধর্মীয় বক্তাকে আটক করেছে পুলিশ। শহরের সানকিপাড়া এলাকায় নিজ বাসভবন থেকে গতকাল রোববার বিকেল ৫টার দিকে তাঁকে আটক করা হয়। ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) আহমার উজ্জামান রাত ১১টার দিকে এ খবর নিশ্চিত করেছেন।

পরিচয় গোপন রাখার শর্তে ময়মনসিংহের আলেম-উলামাদের সংগঠন ইত্তেফাকুল উলামার এক কেন্দ্রীয় নেতার দাবি, খাইরুল উম্মাহ নামের একটি সমাজসেবী সংগঠনের ময়মনসিংহ জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করছেন ওয়াসিক বিল্লাহ নোমানী। রোববার বিকেল আনুমানিক ৫টার দিকে ময়মনসিংহ শহরের সানকিপাড়ার বাসা থেকে সাদা পোশাকধারী ১৫ থেকে ১৬ জন লোক গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে তাঁকে তুলে নিয়ে যান। তবে কী কারণে তাঁকে আটক করা হয়েছে, তা পরিবারের সদস্যদের জানানো হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে এসপি আহমার উজ্জামান বলেন, ‘ওয়াসিক বিল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় ইস্যুকে পুঁজি করে বেশ কয়েকটি উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, যা ধর্মীয় বিভেদ তৈরি করাসহ সাধারণ মানুষকে ভিন্ন পথে ধাবিত করার অপপ্রয়াস। তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে আটক করা হয়েছে এবং তিনি বর্তমানে পুলিশি হেফাজতে আছেন। তাঁকে সোমবারে আদালতে নেওয়া হবে এবং আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’

ওয়াসিক বিল্লাহ নোমানী ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পড়াশোনা করেছেন। পরে তিনি সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102