ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উৎপাদন বাড়াতে প্রান্তিক কৃষকদের প্রণোদনা দেওয়া হচ্ছে: কৃষিমন্ত্রী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৬১ বার পঠিত

‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে যেন আমরা খাদ্য উৎপাদন করতে পারি সেজন্য সরকার কৃষকদের প্রণোদনা দিয়ে যাচ্ছে। রোপা আমন ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বাড়ানোর জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ প্রণোদনা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি বিভাগের উদ্যোগে বিনামূল্যে সার ও বীজ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এ কথা বলেন।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতিও বিতরণ করা হয়।

শ্রীমঙ্গল উপজেলায় খরিপ-২/২০২৪ মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বাড়ানো, প্রাকৃতিক দুর্যোগ ও সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত তিন হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ সহায়তা দেওয়া হয়েছে।

এছাড়া আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৮৯ জন কৃষি যন্ত্রপাতি পেয়েছেন। অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ৬০০ জনকে বীজ, রাসায়নিক ও জৈব সার, নেট, ঝাঁঝড়ি, ফলের চারা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব।

এতে বিশেষ অতিথি ছিলেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রকিব উদ্দিন, পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আকরাম হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102