ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উৎসবের নগরী যশোর, দুপুরের আগেই জনসমুদ্র স্টেডিয়াম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২৭ বার পঠিত

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা কেন্দ্র করে গোটা যশোর এখন উৎসবের নগরীতে রূপ নিয়েছে। রঙ-বেরঙের পোশাক, ক্যাপ, গেঞ্জি পরে ব্যান্ড পার্টির তালে তালে মিছিল-স্লোগান নিয়ে নেতাকর্মীরা প্রবেশ করছেন যশোর স্টেডিয়ামে। দুপুর হওয়ার আগেই জনসভাস্থল জনসমুদ্রে রূপ নিয়েছে।

প্রধানমন্ত্রীর জনসভা কেন্দ্র করে পুরো যশোর জেলা এখন মিছিলের নগরী। যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভোর থেকে দলে দলে নেতকর্মীরা স্টেডিয়ামে এসে জড়ো হয়েছেন। বৃহত্তর যশোরসহ আশপাশের জেলাগুলোর মানুষের স্রোত এসে মিশেছে এখানে। ইতোমধ্যে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

দুপুর ২টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাস্থলে আসার কথা রয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
এরই মধ্যে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে। সভায় সূচনা বক্তব্য দেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন।

মঞ্চে আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা। দলের সভাপতিমণ্ডলীর সদস্য পীযুষ ভট্টাচার্য, আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ মঞ্চে আছেন।

পঞ্চাশ বছর আগে ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর যেখানে জনসমুদ্রে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক সেখানেই দাঁড়িয়ে তার কন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভাষণ দিতে যাচ্ছেন। ইতিহাসের সেই পুনরাবৃত্তি দেখার দ্বারপ্রান্তে বাংলাদেশ।

জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোর ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা। প্রায় পাঁচ বছর পর আবারও যশোরে বক্তব্য রাখবেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটিই দলীয় ব্যানারে শেখ হাসিনার প্রথম জনসভা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102