ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ আটে ম্যানসিটি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের (ইউসিএল) শেষ আট নিশ্চিত করল ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাব ম্যানচেস্টার সিটি।
শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলায় বরুশিয়া মনশেনগ্লাদবাখকে ২-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে সিটিজেনরা।

ইংল্যান্ড ভ্রমণে নিষেধাজ্ঞা থাকার কারণে ম্যানসিটিকে হোম ম্যাচ খেলতে হয় বুদাপেস্টে। বুধবার রাতে পুসকাস অ্যারেনায় সিটির হয়ে গোল দুইটি করেন কেভিন ডি ব্রুইনা ও গুন্ডোগান।

প্রথমার্ধের ১২ মিনিটে রিয়াদ মাহারেজের সহায়তায় গ্লাদবাখের জালে বল জড়ান ডি ব্রুইনা। এর ৬ মিনিট পরই দ্বিতীয় গোলের দেখা পায় পেপ গার্দিওলার দল। এবার ফিল ফডেনের বাড়ানো পাসে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন গুন্ডোগান। এই দুই গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।

বাকিটা সময় দুই দল একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। প্রথম লেগে ২-০ গোলে জেতায় দুই লিগ মিলিয়ে ৪-০ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে যায় সিটি।

সবধরণের প্রতিযোগিতায় সর্বশেষ ২৫ ম্যাচের মধ্যে ২৪ ম্যাচেই জেতে ডি ব্রুইনারা। টানা ৮ মৌসুমে সবধরণের প্রতিযোগিতায় ১০০ গোলের বেশি করে গার্দিওলার শিষ্যরা। টানা ৯ মৌসুম এই রেকর্ড রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102