ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঊর্ধ্বমুখী সংক্রমণ, ডব্লিউএইচও’র সতর্কতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

করোনা মহামারি গুরুতর এক পর্যায়ে রয়েছে জানিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য স্বাস্থ্য। ডব্লিউএইচও জানিয়েছে, এখন ভাইরাসটির বিস্তার বাড়ছে অতিদ্রুত। ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে প্রমাণিত স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া আর কোন উপায় নেই।

সোমবার জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক অঙ্গসংস্থাটি জানিয়েছে, এ বছরের শুরুর দিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেকটা কমে আসে। কিন্তু বিগত কয়েক সপ্তাহ ধরে করোনা পরিস্থিতির নাটকীয় অবনতি হতে শুরু করেছে। বিষয়টি উদ্বেগের।

বৈশ্বিক পর্যায়ের এক বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্ক করে ডব্লিউএইচও’র মহাপরিচালক টেদ্রোস আধানম গ্রেব্রেয়াসুসও বলেছেন, ‘টানা গত সাত সপ্তাহ ধরে করোনায় আক্রান্ত এবং টানা চার সপ্তাহ ধরে করোনায় মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছেই।’

বেশিরভাগ দেশেই করোনার টিকাদান কর্মসূচি জোরালো করা সত্ত্বেও এভাবে ভাইরাসটির বিস্তার বাড়ছে। এ পর্যন্ত বিশ্বের ৭৮ কোটি মানুষ করোনার টিকা নিয়েছেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মহামারির প্রকোপ নিয়ন্ত্রণে টিকা গুরুত্বপূর্ণ একটি অস্ত্র হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেদ্রোস আধানম গ্রেব্রেয়াসুস এই একটি অস্ত্র ছাড়াও বিশ্ববাসীকে ভাইরাসটির বিস্তার ঠেকাতে অন্যান্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার ওপর জোর দিয়েছেন।

তিনি সতর্ক করে বলেন, জনস্বাস্থ্য ব্যবস্থায় বিদ্যমান বিভ্রান্তি, আত্মতুষ্টি ও অসঙ্গতি এবং তার প্রয়োগের মতো বিষয়গুলোর কারণে করোনার সংক্রমণ সামনে আরো বাড়বে। আর এতে করে আরো অনেক মানুষের মৃত্যুর মাধ্যমে এর মূল্য দিতে হবে আমাদের।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে প্রাদুর্ভাব শুরুর পর মহামারি আকারে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস। এ পর্যন্ত ২৯ লাখ ৪০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। উৎপত্তির পর এই ভাইরাস সংক্রমণ ঘটিয়েছে ১৩ কোটি ৬০ লাখের বেশি মানুষের দেহে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102