ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঋণের টাকার চাপে যুবকের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৫০ বার পঠিত

বাগেরহাটের শরণখোলায় পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে আব্দুল্লাহ (৩৩) নামে এক যুবক চালের পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (১৩ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

আব্দুল্লাহ শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের মৃত আব্দুল হাসেম প্যাদার ছেলে ও নলবুনিয়া বাজারে তার ফাস্টফুডের দোকান ছিল। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে।

পরিবারের বরাত দিয়ে আব্দুল্লাহর প্রতিবেশী জিয়াউল হক তালুকদার বলেন, কয়েকদিন ধরে আব্দুল্লাহকে বিষন্ন মনে হচ্ছিল। রোববার রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়ে ওর স্ত্রীকে বলে আমি চলে যাচ্ছি মেয়েকে দেখে রাখিস। আর কারা কি টাকা পাবে এবং আমি কি পাবো সব লিখে রেখেছি। এই বলে কিছুক্ষণ পর চালের পোকা দূর করার ট্যাবলেট খেয়ে বমি শুরু করলে ওর স্ত্রী আমাদের খবর দেয়। এরপর আমরা গিয়ে আব্দুল্লাহকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার ৫ মিনিট পরেই ও মারা যায়। আব্দুল্লাহ ভাল মনের মানুষ ছিলেন। এলাকার সবার সঙ্গেই ছিল ওর সখ্যতা।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, সোমবার (১৪ মার্চ) সকালে আব্দুল্লাহর মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102