ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঋণের টাকা শোধ করতে দোকানে চুরি, ধরা পড়লেন দম্পতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৩৩ বার পঠিত

মোবাইল ফোনে টাকা রিচার্জের দোকান আছে জসিম উদ্দিনের। বিভিন্ন ব্যক্তি তার কাছে ৮০ হাজার টাকা পান।

সেই ঋণ শোধ করতেই স্ত্রী খুশি আক্তারকে নিয়ে চুরির পরিকল্পনা করেন তিনি।
প্রায় ২ মাসের পরিকল্পনার পর ঈদের দিন রোববার (১০ জুলাই) রাতে উত্তরা-১২নং সেক্টরের মেসার্স বিসমিল্লাহ স্টোরের গুদাম থেকে চুরি করেন বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ও নগদ টাকা।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জসিম ও খুশি দম্পতিকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (১২ জুলাই) দিনগত রাতে উত্তরা ও তুরাগে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চুরি করা তিন লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের তিন কার্টন সিগারেট এবং সিগারেট বিক্রির ৪ লাখ ৯৫ হাজার টাকা জব্দ করা হয়। এছাড়া, চুরিতে ব্যবহৃত একটি হেস্কো ব্লেড, একটি প্লায়ার্সও জব্দ করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ১২নং সেক্টরের ৬নং সড়কে মেসার্স বিসমিল্লাহ স্টোরের একটি গুদামে ঈদের রাতে চুরি হয়। গুদামের তালা কেটে বিভিন্ন ব্র্যান্ডের ৯ কার্টন সিগারেট চুরি করা হয়।

তদন্তের ধারাবাহিকতায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জসিম, তার স্ত্রী ও অন্যান্য আসামিদের শনাক্ত করে পুলিশ। একপর্যায়ে জসিমকে গ্রেফতার করা হয়। এরপর তার দেওয়া তথ্যমতে, তুরাগের পাকুরিয়া এলাকা থেকে স্ত্রী খুশিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, মোবাইল ফোনে টাকা রিচার্জের দোকান আছে জসিমের। বিভিন্ন ব্যক্তি তার কাছে ৮০ হাজার টাকা পাবে। সেই ঋণ শোধ করতেই তিনি স্ত্রীকে নিয়ে দুই মাস ধরে এই চুরির পরিকল্পনা করেন।

ঈদের দিন লোকজন কম থাকে, তাই সেই দিনই চুরি করেন তারা। পরিকল্পনা অনুযায়ী জসিম ভ্যান নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকেন। আর তিনজন গুদাম থেকে কার্টন নিয়ে আসেন। খুশি বাইরে পাহারা দিয়ে সব ফোনে জানান। এর সবকিছুই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।

পলাতক বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102