ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এইচএসসির প্রথম দিন অনুপস্থিত ১৫৫২৯ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত
ফাইল ছবি

করোনা মহামারির কারণে নির্ধারিত সময়ের প্রায় আট মাস পরে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৫ হাজার ৫২৯ জন পরীক্ষার্থী অনুস্থিত ছিলেন। আর বহিস্কার হয়েছেন ৪৫ জন পরীক্ষার্থী।

পরীক্ষা শেষে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

সাধরণত প্রতিবছর এপ্রিলের শুরুতে উচ্চ মাধ্যমিক স্তরের পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। আট মাস পিছিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৯ হাজার ১৮৩টি প্রতিষ্ঠানের বিপরীতে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ২ হাজার ৫৭৮ জন। প্রথম দিন সারাদেশে ২ হাজার ৬২১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এইচএসসিতে সকালের পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র পরীক্ষায় ৪ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আর বিকেলের সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র (রসায়ন), সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র (জীব বিজ্ঞান), খাদ্য ও পুষ্টি-প্রথম পত্র (জীব বিজ্ঞান) এবং লঘু সঙ্গীত (তত্ত্বীয়) প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৮ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম স্তরের কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষায় মোট অনুপস্থিত ছিলেন ৬ হাজার ৭৫২ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ব্যবসা ব্যবস্থাপনা), ডিপ্লোমা-ইন-কমার্স এবং এইচএসসি (ভোকেশনাল) –এর হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২, বিএম, পদার্থ বিজ্ঞান-২ (সৃজনশীল) কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২, ডিপ্লোই-ইন-কমার্স (১৭২৩) পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৮৪ জন।

পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিন জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। এছাড়া কারিগরি বোর্ডের ২৪ জন এবং মাদরাসা শিক্ষা বোর্ডে ১৮ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102