ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এইচএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: শিক্ষকসহ ৮ জন র‌্যাবের জালে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বাইরে নিয়ে উত্তরপত্র তৈরি করার অভিযোগে আটজনকে আটক করেছে র‌্যাব-৫। এর মধ্যে চারজন শিক্ষক এবং বাকি চারজন তাদের সহযোগী। সবাইকে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার রাতে র‌্যাব-৫ এ অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। রাজশাহী র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিবের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এর আগে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ভবানীগঞ্জ বাজারের গোডাউন মোড়ে ভাই ভাই ভ্যারাইটিজ স্টোর অ্যান্ড ফটোকপির দোকানে উত্তরপত্র তৈরি ও বিক্রির কার্যক্রম চলে। সেগুলো পাশের একটি কলেজ থেকে এনে প্রতিটি উত্তরপত্র ৩০০ থেকে ৫০০ টাকায় গোপনে বিক্রি করে অভিযুক্তরা।

খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে গিয়ে তাদের আটক করে। আটকদের মধ্যে বাগমারা থানার রামগুইয়া এলাকার বাসিন্দা শামসুল ইসলাম, চাঁইপাড়ার জাকিরুল ইসলাম, দানগাছির দুলাল হোসেন, খাঁপুর এলাকার মমিন মন্ডল, গুনিয়াডাঙ্গা এলাকার শরিফুল ইসলাম, খলিশপাড়া এলাকার তোফায়েল হোসেন।

এছাড়াও গ্রেপ্তার হওয়াদের মধ্যে নাটোর জেলার নলডাঙ্গা এলাকার তৌহিদুল ইসলাম ও নওগাঁ জেলার পত্নীতলা এলাকার মোরশেদুল আলম রয়েছেন।

#ঢাকাটাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102