ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এইচএসসির ফল ৭ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ৭৬ বার পঠিত

এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হচ্ছে আগামী ১১ ফেব্রুয়ারি (শনিবার)। রীতি অনুযায়ী এই পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশে ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শুক্রবার সংবাদমাধ্যমকে এ বিষয়ে কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানান, আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হতে পারে। ইতোমধ্যে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি এ বিষয়ে মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় থাকার কথা জানান। এর আগে তপন কুমার সরকার জানিয়েছিলেন, এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন শেষ হয়েছে। এখন ফলাফল প্রকাশের জন্য পরবর্তী প্রক্রিয়া চলছে। আমরা ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করছি।

উল্লেখ্য, ২০২২ সালের এইচএসসি পরীক্ষা শুরু হয় ৬ নভেম্বর। বিষয়ভিত্তিক তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১৩ ডিসেম্বর। এরপরে ১৫ ডিসেম্বর থেকে শুরু হয় ব্যবহারিক পরীক্ষা, যা শেষ হয় ২২ ডিসেম্বর। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। দেশের ৯ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102