ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এইচএসসির সাধারণ ও মেধাবৃত্তির ফল প্রকাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৬৬ বার পঠিত

এবার সারা দেশে এইচএসসি পরীক্ষায় সাধারণ বৃত্তি ৯ হাজার ৩৭৬ জন এবং মেধাবৃত্তি ১ হাজার ১২৫ জন পেয়েছেন। মোট ১০ হাজার ৫০১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।

২০২০ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে বলে শুক্রবার (১৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

মেধাবৃত্তির তালিকায় সর্বোচ্চ ঢাকা শিক্ষা বোর্ডে ৪২৭ জন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৭২ জন, রাজশাহী শিক্ষা বোর্ডে ১৯৪ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬৯ জন, সিলেট শিক্ষা বোর্ডে ৩১ জন, বরিশাল শিক্ষা বোর্ডে ৪১ জন, যশোর শিক্ষা বোর্ডে ৯৪ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৮৬ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডে ১১১জন।

এছাড়া সাধারণ বৃত্তি পেয়েছেন তাদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ২ হাজার ৭০০ জন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৬৫৯ জন, রাজশাহী শিক্ষা বোর্ডে ১ হাজার ২৬২ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৮৯৬ জন, সিলেট শিক্ষা বোর্ডে ৫৯২ জন, বরিশাল শিক্ষা বোর্ডে ৫৭০ জন, যশোর শিক্ষা বোর্ডে ১ হাজার ২ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৭২৯ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৯৬৬ জন।

যেসব শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছেন তারা মাসে ৮২৫ টাকা এবং বছরে এককালীন ১৮০০ টাকা পাবেন। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা পাবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102