ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এইচএসসি পরীক্ষা নিয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৮ বার পঠিত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছাচ্ছে না। ১৭ আগস্ট থেকেই এইচএসসি পরীক্ষা শুরু। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনঃবিন্যাসকৃত সিলেবাসে একটি বিষয় বাদে সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ন সময়ে অনুষ্ঠিত হবে জানিয়েছেন শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৩ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী জানান, এইচএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি ) বিষয়ের পরীক্ষা ৭৫ নম্বরে হবে। এর মধ্যে লিখিত ৫০ নম্বর (২০ এমসিকিউ, ৩০ লিখিত) আর ব্যবহারিক ২৫। এ ছাড়া অন্য সব বিষয়ে পূর্ণ নম্বরে, পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কোচিং সেন্টার বন্ধের বিষয়ে দীপু মনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এর আগে এইচএসসি ২০২৩ পরীক্ষার তারিখ পেছনের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১টা ২০ মিনিটে দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এতে ধানমণ্ডি, কলাবাগান, শাহবাগ ও নিউ মার্কেট এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102