ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এই এবাদতকেই একাদশে না দেখে অবাক হয়েছিলাম: তামিম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৩৯ বার পঠিত

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ৩০৩ ও দ্বিতীয় ম্যাচে ২৯০ রান করেও হার এড়াতে পারেনি বাংলাদেশ।

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বুধবার আগে ব্যাট করে ২৫৬ রান করেন সফরকারীরা, যা আগের দুই ম্যাচের চেয়েও অনেক কম স্কোর।

বোলিংয়ে নামার আগে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল শঙ্কায় ভুগছিলেন শেষ ম্যাচেও হয়তো হারতে হবে। তবে বোলারদের কল্যাণে শেষ পর্যন্ত ১০৫ রানের দাপুটে জয় পান টাইগাররা।

৩২.২ ওভারে ১৫১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

এ জয়ে অন্যতম অবদান দুই পেসার এবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমানের। গত দুই ম্যাচের সেঞ্চুরিয়ান সিকান্দার রাজাকে রানের খাতা খুলতেই দেননি এবাদত।

অথচ জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ স্কোয়াডেই ছিল না এবাদত। বাংলাদেশ দলে ইনজুরিতে খেলোয়াড় সংকটে পড়ে খুলনা থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় এবাদতকে।

আর একটি ম্যাচে সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেছেন এবাদত। এর আগে কেন এ পেসার দলে সুযোগ পাননি সে প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে।
যার জবাব জানা নেই খোদ বাংলাদেশ দলের অধিনায়কের।

হোয়াইটওয়াশ এড়ানো জয়ের পর ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘এবাদত অনেক দিন ধরে দলের সঙ্গে আছে। এতদিন একাদশে তার জায়গা হয়নি কেন, আমার বোধগম্য নয়। একাদশে তাকে না দেখে আমি অবাক হয়েছিলাম। তাকে তো অনেক দিন ধরেই দলের সঙ্গে রাখা হচ্ছে। আজ তার সামর্থ্য প্রমাণের জন্য যথার্থ সুযোগ ছিল। শেষ ম্যাচে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছে।’

বুধবারের ম্যাচেই ওয়ানডেতে অভিষেক হয় পেসার এবাদত হোসেনের। আর অভিষেকেই দলের ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন তিনি।

৮ ওভারে ১ মেডেনসহ ৩৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন এ পেসার। উইকেট দুটি পেয়েছেন পর পর দুই বলে। যে কারণে জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার চাপে পড়ে যায়।
নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ওয়েসলি মাধেভেরে ও অধিনায়ক সিকান্দার রাজাকে আউট করেন এবাদত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102