ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এই দেশে যোগ্য লোকের মূল‍্যায়ন হয় না, হবেও না : রিয়াদের স্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬ বার পঠিত

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষণা দেওয়া ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এই দল ঘোষণা করেন। মাহমদুউল্লাহ বাদ পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।

বুধবার সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল‍্যায়ন হয় না, হবেও না’! ধারণা করা হচ্ছে, মাহমুদউল্লাহর বাদ পড়া প্রসঙ্গেই ক্ষোভ উগড়ে দিয়েছেন স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। যদিও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। কিছুদিন আগেই টি-২০ অধিনায়কত্ব হারিয়েছেন মাহমুদউল্লাহ। এবার টি-২০ স্কোয়াড থেকেও জায়গা হারালেন তিনি।

কেন জায়গা পাননি রিয়াদ সেই ব্যাখ্যায় বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, সদ্য নিয়োগ পাওয়া টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের ইচ্ছা আর পরিকল্পনাতেই রিয়াদের নাম কাটা গেছে।
শ্রীরাম নিজেও রিয়াদকে বাদ দেওয়ার বিষয়ে কথা বলেছেন। কারণটাও জানিয়েছেন একটু কৌশলে। তিনি রিয়াদকে ভারতের সাবেক কাপ্তান মাহেন্দ্র সিং ধোনির সাথে তুলনা করে বলেন, ‘আমার মনে হয় ধোনি সারাজীবন খেলবে না। তাই না? তো আপনার উত্তরসূরীর পরিকল্পনা রাখতে হবে, জানতে হবে পরেরজন কে। আমার মনে হয় এটা সঠিক সময় আমাদের জন্য একসঙ্গে হয়ে ভাবার যে শূন্যতা কে পূরণ করবে। আমার মনে হয় রিয়াদের শূন্যতা পূরণ করা অনেক কঠিন। আমরা যদি ওখানে কাউকে না খেলাই, তাহলে সঠিকজনকে পাবো না।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102