ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এই নির্বাচন না হলে দোআঁসলা আ.লীগ চিনতাম না: রেমন্ড আরেং

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ১০০ বার পঠিত

: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং বলেছেন, ৭ তারিখের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আগামী পাঁচ বছর দেশ কীভাবে চলবে তা নির্ধারণ হবে।

এটা নিয়ে কেউ মশকরা করবেন না। দল নিয়ে মশকরা করবেন না, মার্কা নিয়ে মশকরা করবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। এই নির্বাচন না হলে আমরা দোআঁসলা আওয়ামী লীগ আমরা চিনতাম না। আওয়ামী লীগে কারা দোআঁসলা তা আমরা জানতাম না।
বুধবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ময়মনসিংহ নগরীর টাউন হল ভাষা সৈনিক শামসুল হক মঞ্চে ১৪ দল আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ-৪ (সদর) আসনে নৌকার প্রার্থী মোহিত উর রহমান শান্তর পক্ষে এ জনসভার আয়োজন হয়।

রেমন্ড আরেং বলেন, শেখ হাসিনার সঙ্গে খেইলেন না, তিনি খেলতে খেলতে আপনার চরিত্র বের করে ফেলেছেন। জনগণের কাছে উন্মোচন করে দিয়েছেন। আওয়ামী লীগের মার্কা নৌকা, সবাই নৌকায় ভোট দিন। মোহিত উর রহমান শান্ত নৌকার প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী, তাকে ভোট দিন। আওয়ামী লীগের বিরুদ্ধাচারণ মেনে নেওয়া হবে না।

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি নির্বাচনী জনসভায় নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছেন। এতেই বোঝা যায় আমরা কাকে ভোট দিব। সুতরাং আওয়ামী লীগ নেতাকর্মীদের নৌকার বাইরে যাওয়ার সুযোগ নেই। সবাই নৌকায় ভোট দিন।

এ সময় ১৪ দলের নেতা ও জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ (সদর) আসনে নৌকার প্রার্থী মোহিত উর রহমান শান্ত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক খান, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ডা: সুজিত বর্মণ, ন্যাপ জেলা কমিটির সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন তালুকদার প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102