ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না গণ-অধিকার পরিষদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩০ বার পঠিত

গণ-অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না গণ-অধিকার পরিষদ। শুরু থেকেই আমরা বলে আসছি, স্থানীয় কিংবা জাতীয়, কোনো ধরনের নির্বাচনেই আমরা এই সরকারের অধীনে যাব না।’

রাজধানীর পুরানা পল্টনে মঙ্গলবার গণ-অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন নুরুল হক নুর।

নুরুল হক নুর বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের পাঁচ জন সম্পর্কে আমরা আমাদের মতামত তুলে ধরেছি। আমরা স্পষ্ট করেছি যে, এই কমিশন যদি পরবর্তী সময়ের জন্যও কমিশন হয় এবং সেখানে যদি একটা কেয়ারটেকার হয়, তাহলে এই নির্বাচন কমিশনের সবাইকে পদত্যাগ করতে হবে না। কিন্তু রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে পুনর্গঠন করতে হবে।’

নতুন নির্বাচন কমিশনকে গণস্বাস্থ্যের ট্রাস্টি ও বীরমুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাগত জানানো প্রসঙ্গে জানতে চাইলে নুরুল হক নুর বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরী একজন একক ব্যক্তি। তাঁর ব্যক্তিগত স্বাধীনতা আছে, যেকোনো বিষয়ে মতামত দেওয়ার। তাঁর নিজের আগ্রহের জায়গা থেকে তিনি বলতে পারেন। সেটি তাঁকেই জিজ্ঞেস করতে পারেন। আমরা বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে আমাদের দলের বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত করে থাকি। যারা এই সময় দেশের জন্য কথা বলেন, আমরাও তাঁদের সঙ্গে যাই। তার মানে এই নয় যে, তাঁদের সবকিছুকে আমরা ধারণ করি কিংবা তাঁরা আমাদের সবকিছুকে ধারণ করেন।’

এক প্রশ্নের জবাবে গণ-অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। এটা আমরা অনেকবার বলেছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102