ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একই সঙ্গে ২ বান্ধবীর ‘আত্মহত্যা’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩৪ বার পঠিত

পাবনার চাটমোহরে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে একই সঙ্গে দুই বান্ধবীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের জয়ঘর ও পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো— জয়ঘর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে যুথী খাতুন এবং একই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে শাবানা খাতুন। যুথী হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ে এবং শাবানা পাইকপাড়া সিনিয়র আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। তবে একই সঙ্গে দুই বান্ধবীর আত্মহত্যার বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমঘটিত কারণে এমন ঘটনা বলে জানিয়েছে পুলিশ।

পরিবার ও স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করলেও খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যুথী ও শাবানার মধ্যে। শনিবার বিকালে দুজনে প্রাইভেট পড়ে হান্ডিয়াল বাজারের একটি কীটনাশকের দোকান থেকে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট কিনে বাজারেই খেয়ে বাড়ি ফেরে।

বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দুজনকে হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক যুথী খাতুনকে মৃত ঘোষণা করেন এবং শাবানাকে পাবনা রেফার্ড করেন। এর পর পাবনা নেওয়ার পথে মারা যায় শাবানাও।

চাটমোহর থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, প্রেমঘটিত কারণে এমন ঘটনা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। এ ছাড়া ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102