ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একজন আরেকজনকে বাঁচাতে গিয়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় প্রোভিটা গ্রুপের সেপটিক ট্যাংকে পড়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার বগার-বাজার প্রোভিটা গ্রুপে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাহিত (৩), তার মা শ্রীমতি রুলী (৩০) ও প্রোভিটা গ্রুপের শ্রমিক হৃদয় হাসান (২২)। রাহিতের বাবা প্রভিটা গ্রুপের ইঞ্জিনিয়ার। তারা কোয়ার্টারে থাকতেন বলে জানা গেছে। এ বিষয়ে ত্রিশাল উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মনিম সারোয়ার বলেন, বুধবার বিকালে রাহিত খেলা করার সময় প্রভিটা গ্রুপের সেফটি ট্যাংকে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে তার মা শ্রীমতি রুলি সেফটি ট্যাংকে ঝাপ দেয়। পরে তাদের বাঁচাতে গিয়ে হৃদয় ঝাপ দিলে কেউ আর উঠতে পারেনি। তিনজনেই মারা যান।

এ বিষয়ে ভালুকা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102