ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘একটা টেলিভিশন চ্যানেল কী করল-এটা দেখার বিষয় নয়’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

আল জাজিরার সংবাদ নিয়ে উদ্বিগ্ন নয় বাংলাদেশ। একটা টেলিভিশন চ্যানেল কী করল, এটা আমাদের দেখার বিষয় নয়। এ বিষয়ে আমার কোনো বক্তব্যও নেই। দেশবাসী দেখেছে, তারা কী করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ অর্জন করেছে বাংলাদেশ। এ উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি এ সংবাদ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন-বঙ্গবন্ধুর কনিষ্ঠ তনয়া শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আহমদ কায়কাউস সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচার করেছি। তাদের পরিবার কি বসে থাকবে? সুযোগ পেলে তো সব বিরোধীপক্ষ (আল্টার লেফট ও আল্টার রাইট) এক হয়ে যায়। প্রতিটি বাধা অতিক্রম করে এগিয়ে নিয়ে যাওয়া সহজ কাজ? তবুও আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তার স্থায়ীত্ব ধরে রাখতেও প্রস্তুতি নিয়ে কাজ করছি।

তিনি বলেন, যারা স্বাধীনতা চায়নি, বঙ্গবন্ধুকে হত্যা করেছে, আমাকে হত্যাচেষ্টা করেছে, তারা কীভাবে দেশের এগিয়ে যাওয়া সহ্য করবে? তাদের বিরোধিতা থাকবে। এ নিয়ে দেশবাসীকে বলবো, দুশ্চিন্তার কিছু নেই। এরই মধ্যে এগিয়ে যাওয়ার কাজটি আমরা করছি।

সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাস মহামারির কারণে প্রায় এক বছর পর আপনাদের সামনে হাজির হয়েছি । তবুও সরাসরি না, ভার্চুয়ালি। আজ অবশ্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, একটি মহৎ এবং গৌরবোজ্জ্বল প্রত্যয়নের সুসংবাদ দেয়ার জন্য। বাংলাদেশ গতকাল (শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি) স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের সুপারিশ লাভ করেছে। আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন করেছি।’

তিনি বলেন, ‘সমগ্র জাতির জন্য এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমাদের এই উত্তরণ এমন এক সময়ে ঘটলো, যখন আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। আমরা মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের দ্বারপ্রান্তে। এসময় বাংলাদেশের জন্য এই উত্তরণ এক ঐতিহাসিক ঘটনা।’

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে ধ্বংসস্তুপের মধ্য থেকে টেনে তুলে স্বল্পোন্নত দেশের কাতারে নিয়ে গিয়েছিলেন। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে তারই হাতে গড়া আওয়ামী লীগ দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102